সাইফ স্পোর্টিংয়ে আরেকজন বিদেশি কোচ
কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়েছেন ঘানার বংশোদ্ভূত ইংলিশ কোচ কিম্বারলি টাইরন গ্রান্ট। এবার তার সহকারী হিসেবে আরেকজন ইংলিশ কোচ এনেছে গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা ক্লাবটি।
নতুন এ কোচের নাম রায়ান নর্থমোর। নতুন এ কোচ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠিত এ ক্লাবটি নামকাওয়াস্তে প্রিমিয়ারে ওঠেনি। তারা প্রিমিয়ার লিগেও ভালো করতে চায়। তাই তো প্রাক-মৌসুমে ক্লাবটি খেলোয়াড়দের এক মাসের মতো কন্ডিশনিং ক্যাম্প করিয়ে এনেছে কলকাতা থেকে। সেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যার দুটিই ছিল ইস্টবেঙ্গল যুব দলের বিপক্ষে।
আরআই/আইএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
- ২ আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার প্রদান হবে জাতীয়ভাবে
- ৩ ‘রাজনৈতিক পরিবারের হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ’
- ৪ সেমিতে ওঠার লড়াইয়ে ভারতকে দুইশ ছুঁইছুঁই লক্ষ্য দিলো উইন্ডিজ
- ৫ জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক