WordPress Developer Track

Developer WordPress Track

Developer WordPress Track তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের real-world WordPress development experience দেওয়ার জন্য। এই track-এর মাধ্যমে আপনি WordPress ecosystem-এ কীভাবে বাস্তবে নতুন feature তৈরি ও যুক্ত করা হয়, তার একটি hands-on অভিজ্ঞতা অর্জন করবেন।

এই track-এর মাধ্যমে আপনি ধারাবাহিকভাবে কিছু practical task সম্পন্ন করবেন। আপনি basic WordPress plugin তৈরি করবেন, সেটি test করবেন, নতুন feature-এর idea তৈরি করবেন এবং নিজের হাতে সেই feature implement করবেন। এর মাধ্যমে আপনি বাস্তবভাবে বুঝতে পারবেন WordPress কীভাবে কাজ করে এবং একজন WordPress developer কীভাবে একটি idea-কে functional solution-এ পরিণত করেন।

এই track-এর লক্ষ্য শুধুমাত্র coding-related প্রশ্নের উত্তর দেওয়া নয়। আমরা চাই, এটি আপনার জন্য একটি hands-on development journey হয়ে উঠুক—যেখানে আপনি WordPress-এর বিভিন্ন development concept সম্পর্কে জানবেন, নিজের হাতে feature ও plugin তৈরি করবেন এবং real-world problem solving-এর মাধ্যমে আপনার development skill প্রয়োগ করবেন।

এটি শুধুমাত্র একটি Coding Challenge নয়—এটি WordPress-এর technical side আবিষ্কার করার, code দিয়ে real-world problem solve করার এবং একজন WordPress Developer হিসেবে আপনার skill ও creativity প্রকাশ করার সুযোগ।

Code. Build. Solve. Contribute.

🚀 Before You Start

“Developer WordPress Track” -এ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।

এই track-এ WordPress.org Profile, Gravatar, Slack Account, Event Registration এবং Personal Website সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও task থাকবে। প্রতিটি account কীভাবে তৈরি করবেন এবং প্রয়োজনীয় কাজগুলো কীভাবে সম্পন্ন করবেন—তার বিস্তারিত নির্দেশনা এই page-এ দেওয়া আছে।

WordPress Developer Track

ডেভেলপার ট্র্যাকের নির্দেশিকা ও নিয়মাবলী


Developer WordPress Track-এ আপনাকে স্বাগতম!

আপনার task submission জমা দেওয়ার আগে অনুগ্রহ করে নিচের নির্দেশিকাগুলো মনোযোগ দিয়ে পড়ুন।


প্রতিযোগিতার আবশ্যিক বিষয়াবলী


Plugin Development Task:


৫টি plugin development task-এর মধ্যে যেকোনো ১টি (ONE) task নির্বাচন করে সম্পন্ন করুন।

আপনি যদি Task 1 সম্পন্ন করেন, তাহলে Task 2, Task 3, Task 4 বা Task 5 সম্পন্ন করার প্রয়োজন নেই।


সাধারণ Development ও Submission নিয়মাবলী


  1. Functional Plugin: আপনার তৈরি plugin অবশ্যই WordPress website-এ successfully install ও activate হতে হবে এবং নির্ধারিত functionality কাজ করতে হবে।
  2. নিজের Code ব্যবহার করুন: Plugin-এর মূল functionality নিজের হাতে develop করতে হবে। অন্যের plugin বা code copy করে submission দেওয়া যাবে না।
  3. WordPress Standards: WordPress-এর standard coding practices, hooks, APIs এবং recommended development methods অনুসরণ করার চেষ্টা করুন।
  4. Clean & Readable Code: আপনার code সহজে বোঝা যায় এমনভাবে organize করুন। Meaningful function, variable এবং file names ব্যবহার করুন।
  5. Plugin Structure: Plugin-এর files এবং folders একটি logical structure-এ রাখুন এবং unnecessary files/code এড়িয়ে চলুন।
  6. Compatibility: Plugin-টি WordPress-এর current version-এর সঙ্গে কাজ করার উপযোগী হওয়া উচিত এবং existing website functionality নষ্ট করা যাবে না।
  7. Documentation: Plugin কীভাবে install, activate এবং ব্যবহার করতে হবে তার সংক্ষিপ্ত নির্দেশনা দিতে হবে।
  8. Real-world Approach: শুধু task-এর minimum requirement পূরণ করাই যথেষ্ট নয়। একটি real WordPress user কীভাবে plugin-টি ব্যবহার করবে, সেটিও বিবেচনা করুন।


সাবমিশনে যা জমা দিতে হবে


Task submit করার জন্য WordPress.com থেকে যে free website/domain register করেছেন, সেই website-এর URL submit করে রাখুন।


এরপর আপনার task-এর design, content, functionality এবং অন্যান্য updates আপনার submitted website থেকেই check করা হবে।


প্রতিটি participant-কে নিচের তথ্যগুলো website এ add করতে হবে:


  1. Plugin ZIP file
  2. GitHub Repository Link
  3. Plugin Description
  4. Installation & Usage Instructions
  5. Screenshots অথবা Demo Video (Optional)