Designer WordPress Track তৈরি করা হয়েছে WordPress ব্যবহার করে আপনার design skill, creativity এবং visual thinking প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য।
এই ট্র্যাকের মাধ্যমে আপনি ধারাবাহিকভাবে কিছু task সম্পন্ন করবেন, যেখানে থাকবে WordPress website design, layout, typography, color, visual hierarchy, user experience এবং content presentation-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়।
এই ট্র্যাকের লক্ষ্য শুধুমাত্র একটি সুন্দর website তৈরি করা নয়। আমরা চাই, আপনি একজন designer-এর মতো চিন্তা করুন—কীভাবে একটি website দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি সহজে ব্যবহারযোগ্য, পরিষ্কার, professional এবং engaging হতে পারে।
এই ট্র্যাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার একটি ওয়েবসাইট তৈরি করা। আপনার design, creativity, usability, content presentation এবং overall website quality-এর ওপর ভিত্তি করে আপনার website-কে ৫০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে। এই নম্বর আপনার final score এবং winner selection-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই ট্র্যাকটি সম্পন্ন করার মাধ্যমে আপনি WordPress-এর সাহায্যে নিজের design skill প্রয়োগ করার পাশাপাশি real-world website design-এর জন্য প্রয়োজনীয় practical experience অর্জন করতে পারবেন।
এটি শুধুমাত্র একটি Design Challenge নয়—এটি আপনার creativity প্রকাশ করার, design skill পরীক্ষা করার এবং WordPress দিয়ে একটি professional digital experience তৈরি করার সুযোগ।
Design. Create. Inspire. Stand Out.
🚀 Before You Start
“Designer WordPress Track” -এ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।
এই track-এ WordPress.org Profile, Gravatar, Slack Account, Event Registration এবং Personal Website সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও task থাকবে। প্রতিটি account কীভাবে তৈরি করবেন এবং প্রয়োজনীয় কাজগুলো কীভাবে সম্পন্ন করবেন—তার বিস্তারিত নির্দেশনা এই page-এ দেওয়া আছে।
Designer Track Questions
ডিজাইনার ট্র্যাকে আপনাকে স্বাগতম!
আপনার সাবমিশন সম্পন্ন করার আগে অনুগ্রহ করে নিচের নির্দেশিকা ও নিয়মাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
প্রতিযোগিতার সাধারণ বিষয়াবলী
প্রথমে আপনাকে কিছু basic question দেওয়া হবে, যেগুলো এই ইভেন্টে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত ৫–৬টি basic question সম্পন্ন করার পর আপনি আপনার Design Tasks দেখতে পারবেন।
ডিজাইন টাস্ক
কুইজ/তালিকায় দেওয়া ৫টি Design Task-এর মধ্যে যেকোনো ১টি (ONE) Task বেছে নিয়ে সম্পন্ন করতে হবে।
উদাহরণস্বরূপ, আপনি যদি Task 1: Personal Portfolio Website বেছে নেন এবং সেটি সম্পন্ন করেন, তাহলে Task 2, Task 3, Task 4 বা Task 5 সম্পন্ন করার প্রয়োজন নেই।
আপনি Task নির্বাচন করার পর আপনার website URL দিয়ে quiz/submission সম্পন্ন করে রাখতে পারেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আপনার নির্বাচিত Task-এর website-টি এই নির্দেশিকায় দেওয়া requirements অনুযায়ী সম্পূর্ণ করে রাখতে হবে।
- Website তৈরি ও সম্পূর্ণ করার জন্য আপনার হাতে মোট ২ দিন সময় থাকবে।
