Discover WordPress Track

Discover WordPress Track তৈরি করা হয়েছে আপনাকে শুধু একটি website তৈরি করার বাইরে WordPress-কে আরও গভীরভাবে জানার সুযোগ দেওয়ার জন্য।

এই ট্র্যাকের মাধ্যমে আপনি ধারাবাহিকভাবে কিছু task সম্পন্ন করবেন, যেখানে থাকবে WordPress-এর মৌলিক বিষয়, WordPress ecosystem ও community, contribution এবং WordPress-কে ঘিরে professional opportunities।

এই ট্র্যাকের লক্ষ্য শুধুমাত্র Hackathon-এর কিছু প্রশ্নের উত্তর দেওয়া নয়। আমরা চাই, এটি আপনার জন্য একটি learning journey হয়ে উঠুক—যেখানে আপনি জানতে পারবেন WordPress কীভাবে কাজ করে, এর community কীভাবে পরিচালিত হয়, কীভাবে আপনি WordPress project-এ contribute করতে পারেন এবং কীভাবে WordPress আপনার professional journey-এর একটি অংশ হতে পারে।

এই ট্র্যাকটি সম্পন্ন করার পর আপনি নিজেকে এমন একজন WordPress learner হিসেবে confidently পরিচয় করিয়ে দিতে পারবেন, যিনি WordPress Beginner থেকে Intermediate level-এর understanding-এর দিকে এগিয়ে গেছেন।

এটি শুধুমাত্র একটি Hackathon track নয়—এটি WordPress-কে নতুনভাবে আবিষ্কার করার, কাজের মাধ্যমে শেখার এবং WordPress community-এর অংশ হওয়ার পথে আপনার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Discover WordPress. Learn by Doing. Become Part of the Community.

🚀 Before You Start

“Discover WordPress Track” -এ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।

এই track-এ WordPress.org Profile, Gravatar, Slack Account, Event Registration এবং Personal Website সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও task থাকবে। প্রতিটি account কীভাবে তৈরি করবেন এবং প্রয়োজনীয় কাজগুলো কীভাবে সম্পন্ন করবেন—তার বিস্তারিত নির্দেশনা এই page-এ দেওয়া আছে।

Discover WordPress Track