> For the complete documentation index, see [llms.txt](https://python.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://python.howtocode.dev/basic-concept/exp-operation.md). # আরও কিছু নিউমেরিক অপারেশন যোগ, বিয়োগ, গুন ভাগ বাদেও পাইথনে **এক্সপনেন্সিয়েশন** এর সাপোর্ট আছে যাকে আমরা একটি সংখ্যার উপর আরেকটা সংখ্যার পাওয়ার বলে থাকি। দুটো \*\* চিহ্ন দিয়ে এই অপারেশন করা হয়। যেমন - ```python >>> 2 ** 3 8 >>> 3 ** 3 27 ``` শুধুমাত্র **ভাগফল** (quotient) নির্ণয়ের জন্য `floor division` এবং **ভাগশেষ** নির্ণয়ের জন্য `modulo operator` ব্যবহার করা হয়। দুটো ফরওয়ার্ড স্ল্যাস `//` ব্যবহার করে `floor division` করা হয় আর `%` সিম্বল দিয়ে `modulo operator` এর কাজ করা হয়। নিচের উদাহরণটি দেখি - ```python >>> 10 // 3 3 >>> 10 % 3 1 ``` এখানে ৩ দিয়ে ১০ কে ভাগ করলে পূর্ণ ভাগফল আসে ৩ এবং ১০ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ১