Skip to content

Latest commit

 

History

History
17 lines (13 loc) · 3.08 KB

File metadata and controls

17 lines (13 loc) · 3.08 KB

#ভ্যারিয়েবল ভ্যারিয়েবল হচ্ছে ছোট ছোট বাক্স বা প্যাকেট যার ভেতর যে কোন কিছু জমা করে রাখা যায় । কম্পিউটারকে দিয়ে দুইটি সংখ্যা যোগ করার কথা বলা হলে কম্পিউটার সেটি তার বাক্সর ভেতর জমা করে রাখে । সহজ ভাষায় প্রোগ্রামার তার কোডে একটি কল্পিত বাক্স তৈরী করে আর সেই বাক্সে তার ইচ্ছেমত যে কোন কিছু রাখতে পারে ।সেই কল্পিত বাক্সটি হচ্ছে কম্পিউটারের মেমোরি । কম্পিউটারের মেমোরিতে প্রোগ্রামার যে কোন ভ্যালিড ভ্যারিয়েবল ডিফাইন করতে পারে । যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন কম্পিউটার সেই ভ্যারিয়েবলের জন্য কিছু নির্দিষ্ট মেমোরি নির্ধারন করে দেয় । প্রতিটি ভ্যারিয়েবল এর মেমোরি অ্যাড্রেস ইউনিক হয় ।

>>> a = 3
>>> b = 4.0
>>> name = "nafis" 

এখানে a,b এবং name তিনটি ভ্যারিয়েবল এদের ডেটা টাইপ হচ্ছে 3(interger),4.0(float) এবং nafis(string)। কম্পিউটারে এদের একটি করে ইউনিক অ্যাড্রেস আছে । এদেরকে =(assign)" করা হয়েছে । প্রোগ্রামার তার প্রয়োজন মত এই ভ্যারিয়েবল গুলোর মান চেঞ্জ করতে পারে ।

পাইথনে ভ্যারিয়েবল লেখার সময় কিছু নিয়ম মেনে ভ্যারিয়েবল ডিফাইন করা হয় ।

  • পাইথন Case Sensitive . a = 4 এবং A = 4 একই ইলিমেন্ট না ।
  • প্রথম অক্ষর অবশ্যই একটি alphabet(uppercase or lowercase) হতে হবে । যেমনঃ nafis,a,b কিন্তু এইগুলোকে 1name,@nafis,7a,%b এই ভাবে ব্যাবহার করা যাবে না । underscore [ _ ] ছাড়া অন্য কোন বিশেষ চিহ্ন ব্যাবহার করা যাবে না ।
  • কোন পাইথান কী-ওয়ার্ড ব্যাবহার করা যাবে না । যেমনঃ if,else,elif,for,while,break,continue,except,as,in,is,True,False,yield,None,def,del,calss ইত্যাদি .