#স্ট্রিং পাইথনে খুবই গুরুত্বপূর্ণ ডেটা টাইপ হলো স্ট্রিং । একগুচ্ছ ক্যারেক্টার বা কিছু ওয়ার্ডের সিকুয়েন্সকে সাধারণত স্ট্রিং বলা হয়ে থাকে।পাইথনে যে কোন সেনন্টেন্সকেই স্ট্রিং হিসেবে ব্যাবহার করা যায় সিঙ্গেল, ডাবল কিংবা ট্রিপল কোটেশন এর মাধ্যমে।
name = 'nafisfaysal@nafisfaysal.net'
name = "nafisfaysal@nafisfaysal.net"
পাইথনে স্ট্রিং লেখার সময় সিঙ্গেল, ডাবল কোটেশন এর মধ্যে যে কোন একটি ব্যাবহার করতে হবে, তাদের সংমিশ্রন করা যাবে না । "nafisfaysal@nafisfaysal.net' এভাবে লেখলে পাইথন ইন্টারপ্রেটার "SyntaxError" দিবে । স্ট্রিং অপারেশনস এ আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অপারেশন দেখবো । স্ট্রিং সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সব সময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, স্ট্রিং ডেটা পাইথনে ইমিটেবল(immutable).আপনি যদি একবার কোন স্ট্রিং তৈরী করে ফেলেন তাকে আর পরিবর্তন কিংবা মিউট(mutate) করতে পারবেন না।