আপনি যদি লিনাক্স বা ম্যাক ব্যবহারকারী হন তবে আপনার পিসি বা ল্যাপটপে পাইথন দেওয়াই আছে । আপনাকে আর বাড়তি কিছু করতে হবে না । টার্মিনালে টাইপ করুন:
$ pythonতাহলেই চলবে । আমরা রিকমেন্ড করবো ওস এক্স বা লিনাক্স এ অভ্যস্ত হতে, ভবিষ্যতে কাজে আসবে ।
উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথনের অফিসিয়াল ওয়েব সাইট থেকে পাইথন 3.x লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন । ওয়েব সাইটের ঠিকানা খোঁজা ও ইন্সটলেশন আপনাকে করে নিতে হবে । গুগলের সহায়তা নিতে পারেন ।
পাইথন কোড লেখার জন্যে উইন্ডোজে Notepad++ এবং লিনাক্সে gedit ব্যবহার করতে পারেন । তবে সাবলাইম টেক্সট সব অপারেটিং সিস্টমের জন্যই চমৎকার । এবং তুলনামূলকভাবে ভালো । আইডিই ব্যবহার করতে চাইলে পাইচার্ম কমিউনিটি এডিশন ব্যবহার করতে পারেন । এটি ওদের ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন ।
উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথন ডিরেক্টরীকে আপনাদের সিস্টেম পাথে যোগ করে নিন । অর্থাৎ C:\Python3x (ধরে নিচ্ছি আপনার পাইথন ইন্সটলেশন সি ড্রাইভের মধ্যেই করেছেন) এই লোকেশনটিকে আপনার PATH ভ্যারিয়েবলে যোগ করে নিন। এজন্য:
My Computer এর উপর রাইট ক্লিক করে Properties এ যান ।
- বাম পাশে
Advanced System Settingsএ ক্লিক করূন । - নিচের দিকে থাকা
Environment Variablesএ ক্লিক করুন । System Variablesএর ভিতরেPathএন্ট্রি খুজে বের করেEditবাটন চাপুন ।- এবার এর শেষে
C:\Python3xলিখে ওকে করে বের হয়ে আসুন । - কমান্ড প্রম্পট খুলুন (cmd.exe) । টাইপ করুনঃ
python। এন্টার চাপুন ।
নিচের মত লেখা দেখাবেঃ
Microsoft Windows [Version 6.1.7600]
Copyright (c) 2009 Microsoft Corporation. All rights reserved.
C:\Users\maSnun>python
Python 3.5.0 (v3.5.0:xxxxxxxx, Sep 13 2015, 15:10:54) [MSC v.1900 32 bit (Intel)] on
win32
Type "help", "copyright", "credits" or "license" for more information.
>>>এরকম দেখালে বোঝা গেল আমরা পাইথন ইন্সটলেশন শেষে এটাকে রান করাতে পেরেছি কমান্ড লাইনে । এবার আসুন সত্যিকারের একটি পাইথন প্রোগ্রাম লিখি । যেকোনো টেক্সট এডিটর খুলে টাইপ করুনঃ
greetings = "hello world!"
print(greetings)ফাইলটিকে ডেস্কটপে সেইভ করুন test.py নামে । এবার কমান্ড প্রম্পট বা টার্মিনাল খুলে নিচের কমান্ড দুটো দিন ।
cd Desktop
python test.pyআউটপুট হবে নিচের মত (উইন্ডোজে),
C:\Users\maSnun>cd Desktop
C:\Users\maSnun\Desktop>python test.py
hello world!
C:\Users\maSnun\Desktop>আমরা সফলভাবে একটি পাইথন প্রোগ্রাম লিখলাম ও রান করলাম । এরপরে আমরা আরো গভীরে যাব ।