Skip to content

Latest commit

 

History

History
62 lines (43 loc) · 4.69 KB

File metadata and controls

62 lines (43 loc) · 4.69 KB

ইন্সটলেশন

আপনি যদি লিনাক্স বা ম্যাক ব্যবহারকারী হন তবে আপনার পিসি বা ল্যাপটপে পাইথন দেওয়াই আছে । আপনাকে আর বাড়তি কিছু করতে হবে না । টার্মিনালে টাইপ করুন:

$ python

তাহলেই চলবে । ব্যক্তিগতভাবে আমি সব সময় ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ এড়িয়ে চলি । আমি রিকমেন্ড করবো ওস এক্স বা লিনাক্স এ অভ্যস্ত হতে, ভবিষ্যতে কাজে আসবে ।

উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথনের অফিসিয়াল ওয়েব সাইট থেকে পাইথন 2.x লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন । ওয়েব সাইটের ঠিকানা খোঁজা ও ইন্সটলেশন আপনাকে করে নিতে হবে । গুগলের সহায়তা নিতে পারেন ।

পাইথন কোড লেখার জন্যে উইন্ডোজে Notepad++ এবং লিনাক্সে gedit ব্যবহার করতে পারেন । তবে সাবলাইম টেক্সট সব অপারেটিং সিস্টমের জন্যই চমৎকার । এবং তুলনামূলকভাবে ভালো । আইডিই ব্যবহার করতে চাইলে পাইচার্ম কমিউনিটি এডিশন ব্যবহার করতে পারেন । এটি ওদের ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন ।

উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথন ডিরেক্টরীকে আপনাদের সিস্টেম পাথে যোগ করে নিন । অর্থাৎ C:\Python2x এই লোকেশনটিকে আপনার PATH ভ্যারিয়েবলে যোগ করে নিন । এজন্য:

  • Computer এর উপর রাইট ক্লিক করে “Properties” এ যান ।

  • বাম পাশে “Advanced System Settings” এ ক্লিক করূন ।

  • নিচের দিকে থাকা “Environment Variables” এ ক্লিক করুন ।

  • “System Variables” এর ভিতরে “Path” এন্ট্রি খুজে বের করে “Edit” বাটন চাপুন ।

  • এবার এর শেষে C:\Python25 লিখে ওকে করে বের হয়ে আসুন ।

  • কমান্ড প্রম্পট খুলুন (cmd.exe) । টাইপ করুন ঃ python । এন্টার চাপুন ।

নিচের মত লেখা দেখাবেঃ

Microsoft Windows [Version 6.1.7600]
Copyright (c) 2009 Microsoft Corporation.  All rights reserved.

C:\Users\maSnun>python
Python 2.5.4 (r254:67916, Dec 23 2008, 15:10:54) [MSC v.1310 32 bit (Intel)] on
win32
Type "help", "copyright", "credits" or "license" for more information.
>>>

এরকম দেখালে বোঝা গেল আমরা পাইথন ইন্সটলেশন শেষে এটাকে রান করাতে পেরেছি কমান্ড লাইনে । এবার আসুন সত্যিকারের একটি পাইথন প্রোগ্রাম লিখি । টেক্সট এডিটর খুলে টাইপ করুন ঃ

greetings = "hello world!"
print greetings

ফাইলটিকে ডেস্কটপে সেইভ করুন “test.py” নামে । এবার কমান্ড প্রম্পট বা টার্মিনাল খুলে নিচের কমান্ডদুটো দিন ।

cd Desktop
python test.py

আউটপুট হবে নিচের মত (উইন্ডোজে)ঃ

C:\Users\maSnun>cd Desktop

C:\Users\maSnun\Desktop>python test.py
hello world!

C:\Users\maSnun\Desktop>

আমরা সফলভাবে একটি পাইথন প্রোগ্রাম লিখলাম ও রান করলাম । এরপরে আমরা আরো গভীরে যাব ।